
বিরাটি স্টেশন সংলগ্ন বর্ধন পাড়ার ঝুপড়িতে আগুন, বশীভূত একটি বাড়ী
নিউজ ডেস্ক: আজ ২৬ শে ফেব্রুয়ারী বুধবার, সাত সকালে বিরাটি স্টেশন সংলগ্ন বর্ধন পাড়ায় রেলের পাশের ঝুপড়িতে আগুনে বস্তিভূত একটি বাড়ী।
আগুন লাগার সাথে সাথে আশপাশের লোকজনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়, খবর যায় দমকলে ও থানায়, দমকলের গাড়ি এসে উপস্থিত হয় ঘটনাস্থলে, কিন্তু দমকলের গাড়ী কোনভাবেই ঘটনা স্থলে ঢুকানো সম্ভব হয়নি।
আগুন লাগার ফলে একটি মাত্র ঘর পুড়ে যায় এবং তাদের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায় । তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রতিবেশীরা জানান সমস্ত টাকা-পয়সা জিনিসপত্র পুড়ে গিয়েছে, তবে যার বাড়িতে আগুন লেগেছে তারা দুজনেরই বয়স অনেক বেশি, তাই প্রতিবেশীরা একটাই অনুরোধ করেছেন সবাই যদি ওনাদের পাশে দাঁড়ান তাহলে হয়তো ওনারা উপকৃত হবে। কিভাবে আগুন লাগল তা সঠিকভাবে বলতে পারেননি তারা বলেন আমরা যখন ঘুমাচ্ছিলাম সেই সময় আগুন লেগে যায়, কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে সহযোগিতার হাত বাড়ানোই আগুন আয়ত্তে আসে। এবং নেভানো সম্ভব হয়।
কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকাতে না পারলেও প্রতিবেশীরা বলেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন।
Reporter Name 


















