Dhaka 12:00 am, Tuesday, 21 April 2026

বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে সংস্কার কমিশনের সদস্য ড. তারিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:03:16 pm, Monday, 20 April 2026
  • 2 Time View

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

প্রকল্প কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন সম্পাদনের নিমিত্তে বোয়ালখালী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ব্রিটিশ পরামর্শক এ্যাডাম স্ট্যপলেটন ও দেশীয় পরামর্শক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (২০ এপিল ২০২৬) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা রিসোর্স টীম ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সিভিল সোসাইটির সদস্য ও গণমাধ্যম প্রতিনিধি অধীর বড়ুয়া, বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্প- ক্রাস্টার বি এর সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সাজেদুল আনোয়ার ভূঁঞা, উপজেলা সমন্বয়কারী আঁখি বড়ুয়া প্রমুখ। এ মতবিনিমিয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- গ্রাম আদালত পরিচালনা করা চেয়ারম্যানদের একটা অন্যতম কাজ। এ কাজটি সম্পাদনে যে সকল চেয়ারম্যান উদাসীন তাদের ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেয়া জরুরী। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের বাজেটে গ্রাম আদালতের জন্য বরাদ্ধ রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নিয়মিত ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম মনিটরিং করার জন্য সরকারী কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেছি। গ্রাম আদালত পরিচালনায় আইনি কিছু সীমাবদ্ধতা আছে এ সকল বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন- গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া বিষয়ে বিচারিকদের পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতার ঘাটতি আছে তাদের দক্ষতা উন্নয়নের প্রক্রিয়া চলমান রাখা দরকার।

ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে মতবিনিময় করছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ড. তারিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে সংস্কার কমিশনের সদস্য ড. তারিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

Update Time : 10:03:16 pm, Monday, 20 April 2026