
মোঃ আল আমিন পঞ্চগড় জেলা প্রতিনিধি:-
পঞ্চগড় জেলার মাড়েয়া আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি স্রোতের টানে গভীর পানিতে চলে গেলে তাকে আর দেখা যায়নি। পরে সাথে থাকা লোকজন তাকে খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলে নিখোঁজ যুবকের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
মোঃ আল আমিন 




















