Dhaka 9:54 pm, Monday, 20 April 2026

মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১

  • Reporter Name
  • Update Time : 06:54:29 pm, Monday, 20 April 2026
  • 2 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পাচার প্রতিরোধে পরিচালিত অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে “অপারেশন ট্রেজার শিল্ড”-এর আওতায় নিয়মিত টহল চলাকালে বানৌজা সমুদ্র অভিযান একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট সনাক্ত করে। পরবর্তীতে বোটটি থামিয়ে তল্লাশি চালানো হলে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়।
তল্লাশিতে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় “এফবি আব্দুর রহমান-২” নামের বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করে নৌবাহিনী।
আটককৃত বোট, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১

Update Time : 06:54:29 pm, Monday, 20 April 2026