Dhaka 9:02 pm, Monday, 27 April 2026

মায়ের সামনে ছেলের মৃত্যু—হাতিয়ায় বজ্রপাতে হৃদয়বিদারক ঘটনা

  • Reporter Name
  • Update Time : 07:21:09 pm, Monday, 27 April 2026
  • 0 Time View

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২১) নামে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের চোখের সামনেই ছেলের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আরাফাত একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফছার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত হোসেন খাসেরহাট বাজারের একজন পরিচিত কসমেটিক ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি পরিবারের জমিতে কৃষিকাজেও সহযোগিতা করতেন। ঘটনার দিন দুপুরে তিনি তার মা শায়েলা আক্তারের সঙ্গে বাড়ির পাশের বাদাম খেতে বাদাম তুলতে যান।

বাদাম তোলার পর মা-ছেলে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে আরাফাত সরাসরি আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই মায়ের সামনে তার মৃত্যু হয়। ছেলের এমন করুণ মৃত্যু দেখে মা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ উদ্দিন জানান, “মা সামনে আর ছেলে পেছনে হাঁটছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত

মায়ের সামনে ছেলের মৃত্যু—হাতিয়ায় বজ্রপাতে হৃদয়বিদারক ঘটনা

Update Time : 07:21:09 pm, Monday, 27 April 2026