Dhaka 9:41 pm, Tuesday, 21 April 2026

যশোরে ব্র্যাক একাডেমির বৈশাখ আয়োজন উৎসব

  • Reporter Name
  • Update Time : 07:12:38 pm, Tuesday, 21 April 2026
  • 2 Time View

মালিকুজ্জামান কাকা:

যশোরে ব্যতিক্রমী এক বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ব্র্যাক একাডেমির বৈশাখ বরণ উৎসব।প্রাণবন্ত এই বৈশাখী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। কোমলমতি শিশুদের বিনোদন ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন আয়োজন করে কর্তৃপক্ষ। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল পিঠা উৎসব, যেখানে বাঙালির ঐতিহ্যবাহী নানা পিঠা আয়োজন সবার নজর কাড়ে। রঙিন সাজে সজ্জিত স্টলগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা হারিয়ে যায় আনন্দের এক ভিন্ন জগতে। এছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানদের নৃত্য পরিবেশনা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
 অভিভাবকদের জন্যও ছিল ব্যতিক্রমী আয়োজন। র‌্যাম্প শোতে অংশ নিয়ে অভিভাবকরা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেন। একদিকে শিশুদের আনন্দময় কার্যক্রম, অন্যদিকে অভিভাবকের অংশগ্রহণ, ব্র্যাক একাডেমি প্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক টুকরো বিনোদনের উদ্যান। শহরের রেলরোড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্কুল প্রাঙ্গণ বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আল-আমিনের নেতৃত্বে পুরো আয়োজন সফল করতে নিরলস কাজ করেন প্রতিষ্ঠান শিক্ষিকা ফারিয়া হাওলাদার, নিশাত শাম্মি ও সুমাইয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষকরা।
 প্রধান শিক্ষক আল-আমিন জানান, শিক্ষার্থীদের মানসিক ও মেধা বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে।
 সার্বিক উৎসবটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের অংশগ্রহণে আনন্দঘন ও স্মরণীয় বৈশাখী আয়োজনে পরিণত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

যশোরে ব্র্যাক একাডেমির বৈশাখ আয়োজন উৎসব

Update Time : 07:12:38 pm, Tuesday, 21 April 2026