
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
যশোর শহরের চাঁচড়া ডালমিল তেঁতুলতলায় গত বুধবার ভোরে ঘরের ভেতর ঢুকে এক যুবককে জখম এবং স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলাম (২২) নামে এক দুর্বৃত্ত আটক হয়েছে। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ইসমাইল হোসেন নয়ন (৩৫) নামে এক যুবক চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার জনৈক উত্তম কুমার সরকারের বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম নামে ওই দুর্বৃত্ত তার ঘরের ভেতর ঢোকে। এরপর তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থেকে ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ ৮ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট লুট করে নেয় শহিদুল ইসলাম। তখন ইসমাইল হোসেন নয়ন তাকে বাঁধা প্রদান করেন। এ সময় শহিদুল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এরই মধ্যে ইসমাইল হোসেন নয়নের চিৎকারে আশেপাশের লোকজন এসে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। আটক শহিদুল ইসলাম চাঁচড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।#
প্রেরক:-
মোঃ মনির হোসেন।
যশোর জেলা প্রতিনিধি
তারিখ:-১০/০৪/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,
মোঃ মনির হোসেন 












