Dhaka 11:04 pm, Saturday, 20 June 2026

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 08:00:55 pm, Saturday, 20 June 2026
  • 2 Time View

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার বামৈ গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দিনভর গ্রামজুড়ে কুকুরটির তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। অবশেষে শনিবার (২০ জুন) দুপুরে কুকুরটিকে পিটিয়ে হত্যা করার পর গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই একটি পাগলা কুকুর বামৈ গ্রামের রাস্তায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে তেড়ে গেছে। হঠাৎ কুকুরের এমন মারমুখী আচরণে পথচারী ও সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। দিনভর কুকুরটির কামড়ে একে একে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুকুরের আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা আশীষ দাশ জানান, “পাগলা কুকুরের কামড়ে পুরো বামৈ গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল। আমি আর আমার বন্ধু রানা তালুকদার কোনোমতে দৌড়ে কুকুরের কামড় থেকে রক্ষা পেয়েছি।
বামৈ গ্রামের বাবুল নামের আরেক যুবক সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, “কুকুরটি যেভাবে তেড়ে আসছিল, তা দেখে জান বাঁচাতে দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিই। অল্পের জন্য বেঁচে গেছি।
সুলতানা আক্তার বলেন,পাগলা কুকুরের ভয়ে মানুষ ঘর থেকে বাহিরে আসাই বন্ধ করে দিয়াছিলো,আজকে কয়েক জন মিলে কুকুরকে মেরে ফেলে দিয়াছে,আজকে মানুষ শান্তি পাইছে।
গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে আজ শনিবার দুপুরে স্থানীয় রুবেল মিয়ার নেতৃত্বে একদল সাহসী যুবক লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে ধাওয়া করেন। একপর্যায়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হলে বামৈ গ্রামের মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নলডাঙ্গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা

Update Time : 08:00:55 pm, Saturday, 20 June 2026