Dhaka 5:15 pm, Wednesday, 5 August 2026

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগে সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

  • Reporter Name
  • Update Time : 08:54:54 pm, Wednesday, 24 June 2026
  • 37 Time View

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমেন্দ্রনাথ হাজরার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে তিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী পরিবারের কাছে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষ ঘেরাওয়ের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে সরে যান এবং এরপর আর বিদ্যালয়ে উপস্থিত হননি।

অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি মেডিকেল ছুটির অজুহাতে আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর থেকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক সুমেন্দ্রনাথ হাজরার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছে।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগে সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

Update Time : 08:54:54 pm, Wednesday, 24 June 2026