
আন্তর্জাতিক নিউজ ডেস্ক
এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। তার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী।
এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন- তা এখনও জানা সম্ভব হয়নি। আটককৃত সন্দেহভাজন হিশাম সালেহ আবুগারবেই কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েক টুকরা উদ্ধার করে পুলিশ। আটককৃত ব্যক্তি হিশাম সালেহ আবুগারবেই যুক্তরাষ্ট্রের নাগরিক।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা এখনও নাহিদাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কমিউনিটির সবার প্রতি অনুরোধ, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত আমাদের জানাবেন। এই মুহূর্তে তিনি জীবিত নাকি মৃত- সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য আমাদের কাছে নেই।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক 



















