Dhaka 9:14 am, Friday, 24 April 2026

সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জননেতা মো: শরিফুল ইসলাম স্বপন

কাজী মোস্তফা রুমি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, ঢাকা মহানগর উত্তর জাসাস এর সংগ্রামী আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব মোঃ শরিফুল ইসলাম স্বপন।

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জননেতা মো: শরিফুল ইসলাম স্বপন বলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। দেশের এই ক্রান্তি লগ্নে তার মত একজন অভিজ্ঞ এবং মেধাবী রাজনীতিবিদের বড়ই প্রয়োজন ছিল। এই মুহূর্তে তার এই চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে সত্যিই একটি শূন্যতা তৈরি হলো তা আদৌও পূরণ করা সম্ভব নয়।

আমি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জননেতা মো: শরিফুল ইসলাম স্বপন

Update Time : 02:45:57 pm, Tuesday, 25 February 2025