
আব্দুস সামাদ লালমনিরহাট প্রতিনিধি:-
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ার ভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজান (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৮২৬ নম্বর পিলারের পাশে নিজ জমিতে ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন মিজান।
এ সময় ভারতের গুমুতি ক্যাম্প থেকে দায়িত্বরত বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি ছোড়েন।
এতে মিজান গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত মিজান পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধবলসূতী এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রং কর্মরত চিকিৎসক।
এ ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় উত্তেজিত জনতা ভারতীয় স্বদেপ বর্মন নামে এক নাগরিককে গরুসহ সীমান্ত এলাকা থেকে তুলে নিয়ে আসেন বাংলাদেশে।
ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে তিস্তা ব্যাটলিয়নের ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।
আব্দুস সামাদ 



















