
সুনামগঞ্জে ছাতক উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা
সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক উপজেলা ও পৌর শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাতক উপজেলা বিএনপির একজন আহবায়ক ও তিনজন যুগ্ম আহবায়কের নাম অনুমোদন করা হয়েছে। নব গঠিত উপজেলা বিএনপির আহবাহক কমিটিতে আহবায়ক ফরিদ উদ্দিন ও ১ম যুগ্ম আহবায়ক মাষ্টার মোঃ ফজলুল করিম বকুল, ২য় যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, ৩য় যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ৪র্থ যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন। এদিকে পৌরসভা বিএনপির একজন আহবায়ক ও তিনজন যুগ্ম আহবায়কের নাম অনুমোদন দেয়া হয়েছে কমিটিতে। নব গঠিত এ কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন শামসুর রহমান শামছু, ১ম যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ৩য় যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল ও ৪র্থ যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক ছাতক উপজেলা ও পৌর শাখা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন ফিয়েছেন।##
Reporter Name 


















