
সুনামগঞ্জে -৪আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নুরুলের সমর্থনে কুরবান নগর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরবান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সুহেল আহমদের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন ছাত্রদল নেতা নাহিদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন,কুরবান নগর ইউপির ১নং ওয়ার্ড বিএনপি নেতা আবাব মিয়া,১নং ওয়ার্ড বিএনপির নেতা আলাম মেম্বার,আতিকুর রহমান,সুহেল পারভেজ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়া চেয়ারম্যান,জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকি কায়েছ,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মিয়া, জেলা সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সুহেল মিয়া,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















