Dhaka 4:47 pm, Wednesday, 29 April 2026

দৌলতদিয়া যৌনপল্লী থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 10:52:14 pm, Sunday, 4 May 2025
  • 171 Time View

দৌলতদিয়া যৌনপল্লী থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইন সহ মোঃ জাকির হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর মইজুদ্দিন মন্ডল পাড়ার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে ও উজানচর ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের সদস্য।

রবিবার (০৪ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (০৩ মে) রাত ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মাহাবুল করিমের নেতৃত্বে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনল্লীর লাল ভানুর গলির আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনের রাস্তা উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনকে ২৫ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত  

দৌলতদিয়া যৌনপল্লী থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

Update Time : 10:52:14 pm, Sunday, 4 May 2025