
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন
মোঃনাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ ও ঐতিহ্যবাহী দুটি সংগঠন— চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) চুয়াডাঙ্গা ইউনিট-এর ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নাজমুল হক স্বপন-শাহ আলম সনি পরিষদ এবং সাংবাদিক সমিতিতে রফিকুল ইসলাম-হুসাইন মালিক পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এবং নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল (স্পেশাল পিপি) এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আ স ম আব্দুর রউফ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ে দুটি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এবং সমপদে অন্য কোনো প্রার্থী না থাকায় কমিশন সংশ্লিষ্ট সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হক স্বপন (প্রধান সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম সনি (প্রতিনিধি, প্রথম আলো)। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ)।
সহ-সাধারণ সম্পাদক: জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা)।
অর্থ সম্পাদক: জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪)।
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মাহফুজ মামুন (সময় টিভি)।
ক্রীড়া সম্পাদক: খাইরুজ্জামান সেতু (দেশ টিভি)।
দপ্তর সম্পাদক: মফিজুর রহমান (আমার দেশ)।
কার্যনির্বাহী সদস্য: সরদার আল আমিন (সম্পাদক, দৈনিক মাথাভাঙ্গা), রাজীব হাসান কচি (চ্যানেল আই), আশরাফুল হক বিপুল (এসএ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি) এবং রিফাত রহমান (জিটিভি)।
সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিটে সভাপতি পদে রফিকুল ইসলাম (এনটিভি) এবং সাধারণ সম্পাদক পদে হুসাইন মালিক (নয়া দিগন্ত ও জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি)।
সহ-সাধারণ সম্পাদক: শামীম রেজা (সকালের সময়)।
অর্থ সম্পাদক: আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি)।
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মশিউর রহমান (মানবজমিন)।
ক্রীড়া সম্পাদক: শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী)।
দপ্তর সম্পাদক: সনজিত কর্মকার (কলকাতা টিভি)।
কার্যনির্বাহী সদস্য: মিজানুল হক মিজান, মো. খাইরুল ইসলাম, মো. আজাদ হোসেন, এফ এ আলমগীর এবং মো. আশরাফুল আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার সাংবাদিক মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে এবং পেশাগত মান উন্নয়নে তারা আগামী দুই বছর নিরলসভাবে কাজ করে যাবেন।
জেলার সুধী সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে।
মোঃ নাঈম উদ্দিন 





















