Dhaka 8:11 pm, Monday, 20 April 2026

শ্রীবরদীতে ট্রাংকে বন্দী লাশ: ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন, স্বামী-স্ত্রী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • Reporter Name
  • Update Time : 08:54:42 pm, Saturday, 4 April 2026
  • 116 Time View

স্টাফ রিপোর্টার: গত ১ এপ্রিল শেরপুরের শ্রীবরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি প্লেইনশীটের ট্রাংকের ভেতরে তালাবদ্ধ অবস্থায় তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই জামালপুর জেলা তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় সনাক্ত করে। নিহত মহিলার নাম মোছাঃ ডলি আক্তার, পিতা মোঃ আলাল মিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা। ভিকটিমের পরিবারকে সংআাদ দেওয়া হলে ভিকটিমের ভাই মোঃ শফিকুল ইসলাম শ্রীবরদী থানায় এসে লাশ শনাক্ত করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ খ্রীঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই জামালপুর জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা জানান, গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় লাশ বহনকারী অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি সনাক্ত করে এবং শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ভেলুয়া ইউনিয়ন এলাকা থেকে পিকআপ (ঢাকা মেট্রো ন ১২-২৮০৮) উদ্ধারসহ পিকআপ ড্রাইভার মোঃ আশরাফ আলীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নিয়ামুর নাহিদ (২৬) ও সহযোগী আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনি (২৬) দ্বয়কে শেরপুর সদর থানাধীন ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে গত ০৪/০৪/২০২৬ খ্রিঃ, রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

শ্রীবরদীতে ট্রাংকে বন্দী লাশ: ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন, স্বামী-স্ত্রী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

Update Time : 08:54:42 pm, Saturday, 4 April 2026