Dhaka 3:22 am, Wednesday, 22 April 2026

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে হটলাইন: শেরপুর-৩-এ অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল

  • Reporter Name
  • Update Time : 09:46:24 pm, Friday, 10 April 2026
  • 8 Time View

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) কে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১০এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানহাটিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় এমপি রুবেল বলেন, খুব দ্রুত একটি মোবাইল হটলাইন নম্বর চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কিংবা যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে পারবেন। প্রয়োজনে কল বা মেসেজের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। তিনি সবাইকে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন—প্রাপ্ত সব তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। তিনি আরও বলেন, “এলাকাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা।”
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে উন্নয়ন পরিকল্পনাগুলো তালিকাভুক্ত করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন শুরু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। এতে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে হটলাইন: শেরপুর-৩-এ অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল

Update Time : 09:46:24 pm, Friday, 10 April 2026