Dhaka 3:31 am, Wednesday, 22 April 2026

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

  • Reporter Name
  • Update Time : 09:56:24 pm, Friday, 10 April 2026
  • 14 Time View

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবার বিশাল চালান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নুরুল হোসাইনের মুরগির খামারের একটি ছোট কক্ষ তল্লাশি করে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার আনুমানিক পরিমাণ প্রায় ৫ লাখ পিস।
পলাতক নুরুল হোসাইন একই এলাকার গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদকের চালান দেশে প্রবেশ করেছে—এমন সংবাদের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়।

এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

Update Time : 09:56:24 pm, Friday, 10 April 2026