Dhaka 4:13 pm, Friday, 24 April 2026

দৈনিক ডেইলি মর্নিং টুডে’র-৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকবিরোধী জোরালো বার্তা,সি.আর.বি.মাঠে জনস্রোত

নিজস্ব প্রতিবেদকঃ-বাবলু বড়ুয়া:-

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক রেলওয়ে সি আর বি মাঠে দৈনিক ডেইলি মর্নিং টুডে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১-০৪-২০২৬) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক শ্রী কল্যাণ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান বক্তা ছিলেন দৈনিক আজাদীর
উপ-ব্যবস্থাপনা পরিচালক শিহাব মালেক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক রমেশ্বর দাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পত্রিকার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন, ব্যবস্থাপনা পরিচালক সজল চৌধুরী, যুগ্ম সম্পাদক ফেরদৌস হাসান, সহযোগী সম্পাদক মো. দিদারুল আলম, এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

উপ-ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সহ-সম্পাদক সৌমেন সরকার এবং সহ-সম্পাদক এফ. এম. রুমি প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশের যুবসমাজের ওপর মাদকের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, মাদক একটি নীরব মহামারি হিসেবে সমাজের শিকড়ে আঘাত হানছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে হবে, যাতে তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ জন নারী উদ্যোক্তা, ১২টি মাদক নিরাময় কেন্দ্র এবং একাধিক সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে সি আর বি মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানস্থলে উপচে পড়া ভিড়ের কারণে পুরো আয়োজন এক পর্যায়ে মহাসমাবেশে রূপ নেয়।

সভাপতির সমাপনী বক্তব্যে পত্রিকার প্রকাশক শ্রী কল্যাণ চক্রবর্তী উপস্থিত সকল অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সব মিলিয়ে, পত্রিকাটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক উদযাপন নয়; বরং এটি ছিল মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সুসংগঠিত সামাজিক অঙ্গীকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যু দন্ড

দৈনিক ডেইলি মর্নিং টুডে’র-৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকবিরোধী জোরালো বার্তা,সি.আর.বি.মাঠে জনস্রোত

Update Time : 10:45:49 am, Sunday, 12 April 2026