Dhaka 6:58 am, Tuesday, 21 April 2026

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

  • Reporter Name
  • Update Time : 08:53:50 pm, Saturday, 18 April 2026
  • 4 Time View

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে এক কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১৮ এপ্রিল দুপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া এলাকার মোঃ বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ইসলাম।

পুলিশ এক প্রেস ব্রিফিং এ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে জিমি আক্তার নামে এক রোগীর স্বজনেরা জরুরি বিভাগে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জৎ কুমার রায়ের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসার’ মিথ্যা অভিযোগ তুলে তার ওপর চড়াও হন রোগীর শশুর বেলাল ও স্বামী নয়ন ইসলাম । একপর্যায়ে তারা ডাক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন এবং সরকারি কাজে বাধা প্রদান করেন।
এই ঘটনার প্রেক্ষিতে ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগে মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১৩ ঘণ্টার মধ্যে রংপুরের মেডিকেল মোড় এলাকা থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

Update Time : 08:53:50 pm, Saturday, 18 April 2026