
মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:
দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বুড়িচং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও জাপান সরকারের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বুড়িচং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি আ জ ম আজহারুল ইসলাম ও আশরাফুন্নেসা আশা, ইপসার প্রজেক্ট ম্যানেজার জহিরুল ইসলাম, আবু বকর লিটন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির হোসেন, ইফসুফ মেম্বার, মাহফুজ মেম্বার, ইউপি সচিব লেয়াকত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ।
কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে গৃহীত উদ্যোগ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
Reporter Name 


















