Dhaka 11:41 pm, Monday, 20 April 2026

সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন

  • Reporter Name
  • Update Time : 07:02:23 pm, Monday, 20 April 2026
  • 10 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কমসূচির উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইন এর উদ্বোধন করেন নাটোর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ এমসি ইমরান মোর্শেদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক আবুল ফজল মোঃ নুরুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল্লাহেল বাকী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ণ ৬ মাস বয়স হতে পাঁচ বছরের নিচে প্রত্যেক সুস্থ্য ও সবল শিশু হাম ও রুবেলা রোগ প্রতিরোধ টিকা পাবে। অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী কর্মসূচিতে দিনব্যাপি দুই হাজার ২২৩ জন শিশুকে টিকা দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার আরো ৩৯৬ টি স্বাস্থ্য কেন্দ্রে সিডিউল মোতাবেক এই কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৩৫ হাজার শিশু এই রোগের টিকার আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন

Update Time : 07:02:23 pm, Monday, 20 April 2026