Dhaka 1:56 am, Tuesday, 21 April 2026

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদে মোবাইল কোর্টের অভিযান, ৪০০ লিটার জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 10:08:39 pm, Monday, 20 April 2026
  • 3 Time View

স্টাফ রিপোর্টার,রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলার গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে রেখেছিলেন। পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদে মোবাইল কোর্টের অভিযান, ৪০০ লিটার জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা

Update Time : 10:08:39 pm, Monday, 20 April 2026