Dhaka 3:46 pm, Tuesday, 21 April 2026

জুলাই শহীদ জাবিরের মা হচ্ছেন- সংরক্ষিত নারী আসনে জামায়াতের এমপি

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
সংরক্ষিত নারী আসনে এমপি হিসাবে দায়িত্বে নিয়োজিত হচ্ছেন জুলাই শহীদ জাবিরের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রোকেয়া বেগম মনোনয়ন দিচ্ছে জামায়াত
ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া সেই শিশু জাবির ইব্রাহিমের মা এবার যাচ্ছেন সংসদে। চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারায় ছোট্ট জাবির। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের ১৩ জনের নাম এসেছে গণমাধ্যমে। যার মধ্যে রয়েছেন জাবিরের মা সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

২০২৪ সালের ৫ আগস্ট সকালবেলা বাবার সামনে একটি হেলমেট পরে হাজির হয় জাবির। বলে, ‘আমি আর্মি অফিসার হব।’ বাবা জিজ্ঞেস করেন, ‘কেন?’ জবাবে জাবির বলে, ‘পুলিশ আমার ভাই-বোনদের গুলি করে মারছে। আমি আর্মি হয়ে পুলিশকে মারব।’ তখনকার সংবাদে বেশ আলোচিত হয়েছিল এই ঘটনা।

বিরোধী জোটের প্রাপ্য ১৩টি আসনের বাকি প্রার্থীদের নামও চূড়ান্ত। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে তাদের জন্য মনোনয়ন ফরম কেনা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম ও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

জুলাই শহীদ জাবিরের মা হচ্ছেন- সংরক্ষিত নারী আসনে জামায়াতের এমপি

Update Time : 11:02:44 pm, Monday, 20 April 2026