Dhaka 5:43 pm, Wednesday, 22 April 2026

নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে

কাজী মোস্তফা রুমি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহামান্য হাইকোর্টের আদেশে দীর্ঘদিন পর আবারও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বহাল হলেন এলাকার সুপরিচিত জননন্দিত ব্যক্তি ও ‘মানবতার চেয়ারম্যান’ হিসেবে খ্যাত মোঃ কুদরত আলী।

তার এই প্রত্যাবর্তনে ইউনিয়ন জুড়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুদরত আলী তার পূর্ববর্তী দায়িত্ব পালনের সময় মানবিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার নিরলস কাজ তাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দেয়।

আজ ২২ এপ্রিল ২০২৬ রোজ বুধবার সকালে পুনরায় দায়িত্ব গ্রহণের পর মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন-“আমি সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নাগরপুর সদর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

নাগরপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আমি সকলের সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাই।

এদিকে, তার পুনর্বহালে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।

উল্লেখ্য, কুদরত আলীর এই প্রত্যাবর্তন নাগরপুর সদর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পূত্রবধু জিঙ্গাসাবাদে হেফাজতে

নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে

Update Time : 02:21:30 pm, Wednesday, 22 April 2026