Dhaka 6:24 pm, Saturday, 25 April 2026

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল শনিবার দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অরবিন্দ শিশু হাসপাতালের শিশুদের ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতাল কার্যালয়ে কমিটির সদস্যদের ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ। হাসপাতালের চলমান কার্যক্রম ও মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা তুলে ধরেন সাধারন সম্পাদক মোঃ শামীম কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, নির্বাহী সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম ঘুটু, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু ও মোঃ মোস্তাক খান।

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মা ও শিশু হাসপাতালের বেসরকারি প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল দিনাজপুরবাসীর গর্ব। একটি পূর্ণাঙ্গ মা ও শিশু ও অন্যান্য বিভাগে স্বাস্থ্য সেবা প্রদানে সকল সহযোগিতা আমার থাকবে। আমরা চাই দিনাজপুরের মানুষ মা ও শিশু স্বাস্থ্যের জন্য ঢাকা বা বিদেশে না গিয়ে এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য হয়।

এসময় জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ (কচি), এমপি সাহেবের ব্যক্তিগত সহকারী সুজন চক্রবর্তী, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মনিন্দ্র নাথ রায় ও হাসপাতালের আজীবন সদস্য আতিকুর রহমান নিউ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

Update Time : 02:52:06 pm, Saturday, 25 April 2026