Dhaka 8:07 pm, Saturday, 25 April 2026

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক এবং গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ-কে দপ্তর সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে ২৪/১১/২০২৫ ইং তারিখে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি ও ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক এবং লেখক আসাদ পারভেজ (গবেষক ও রাষ্ট্রচিন্তক)-কে দপ্তর সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। লেখক আসাদ পারভেজ ফ্যাসিস্ট শাসনামলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক এবং ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের’ আজীবন সদস্য।

নোয়াখালীর কৃতি সন্তান লেখক আসাদ পারভেজ জাতীয় একাধিক পত্রিকায় (যুগান্তর, নয়া দিগন্ত, জনকণ্ঠ, দিনকাল, ইনকিলাব ও সংগ্রাম’সহ) উপসম্পাদকীয় কলাম লিখে থাকেন। তিনি দেশি-বিদেশি বেশ কয়েকটি বইয়ের রচয়িতা। একই সাথে ভূরাজনীতির এই গবেষক ও রাষ্ট্রচিন্তক কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক ‘জাতীয় সাহিত্য সম্মাননা’ ২০২৫ পুরস্কারপ্রাপ্ত। তিনি ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি কর্তৃক গবেষণামূলক প্রতিযোগিতায় জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির উপরে গবেষণাপত্র জমা দিয়ে পুরস্কারপ্রাপ্ত হন। তাঁর লেখা ‘খালেদা জিয়া’ চিকিৎসা, গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ নামক বইটি ২০২৪ সালের জুলাই-য়ে প্রকাশিত হলে শাহবাগ থেকে কয়েকহাজার কপি ফ্যাসিস্ট সরকার জব্দ করে নিয়ে যায়। সে সময় বইটি অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল।

উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম। এছাড়াও, আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে জাতীয় প্ল্যাটফর্ম—সভাপতি জাফর, সম্পাদক ইমন

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Update Time : 10:43:08 pm, Friday, 24 April 2026