Dhaka 3:29 am, Wednesday, 16 September 2026

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

  • Reporter Name
  • Update Time : 06:13:06 pm, Tuesday, 15 September 2026
  • 8 Time View

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘এএসকে প্রোপার্টিজ’-এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় নগরীর বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

এ ছাড়া অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে বরেন্দ্র প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

Update Time : 06:13:06 pm, Tuesday, 15 September 2026