Dhaka 1:47 am, Monday, 14 September 2026

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান-এর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নুরুল আলম জাহাঙ্গীর, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি লাল চান বিশ্বাস সুমন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ মুকুলসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় গণমাধ্যমকর্মীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি নবাগত জেলা প্রশাসককে গাইবান্ধায় স্বাগত জানান। পরে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন তারা।

গণমাধ্যমকর্মীরা জেলার উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে সঙ্গে নিয়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন এবং জেলার বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গাইবান্ধার উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

Update Time : 11:59:08 pm, Monday, 24 August 2026