Dhaka 2:42 am, Monday, 14 September 2026

শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে সাংবাদিক পরিচয়ে এক প্রতিবন্ধী মেয়ের মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মমতাজ আক্তার (৩৭) জানান, তিনি আক্তাপাড়া গ্রামে নিজের ভোগ-দখলীয় জমিতে টিনশেড ঘরে একমাত্র প্রতিবন্ধী কন্যাসন্তানকে নিয়ে বসবাস করেন। ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় তিনি সম্প্রতি মেরামতের কাজ শুরু করেন।

লিখিত অভিযোগে মমতাজ আক্তার উল্লেখ করেন, গত ২১ আগস্ট ২০২৬, দুপুর আনুমানিক ২টার দিকে আব্দুল্লাহ আল মামুন, মো. সাদেকুল ইসলাম ও আমির হোসেনসহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে আসেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাড়ির মেরামতের কাজের বিষয়ে কথা বলেন এবং তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা তাকে ও তার প্রতিবন্ধী মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকে তিনি ও তার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাংবাদিক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে হয়রানি বা চাঁদা দাবির অভিযোগ এলাকায় মাঝেমধ্যে শোনা যায়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন, এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, এবং মো. সাদেকুল ইসলাম ও আমির হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

Update Time : 11:49:53 pm, Monday, 24 August 2026