
নিজস্ব প্রতিবেদক:জীবন দেওয়ান উজ্জ্বল
আলহামদুলিল্লাহ! মিথ্যা ও ভিত্তিহীন পাঁচটি রাজনৈতিক মামলায় দীর্ঘ ১০ মাস ৭ দিন কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ইয়ুথ টেলিভিশনের চেয়ারম্যান মোঃ শামসুল হক জনি।
জানা গেছে, তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত বগুড়া জেলা কারাগারে কারাবন্দী ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হলে সাংবাদিক মহলে স্বস্তি ও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সাংবাদিকদের একাংশের দাবি, অতীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, সে সময় ক্ষমতাসীনদের সমালোচনামূলক সংবাদ প্রকাশের জেরে অনেক সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে নাশকতার মামলা দায়ের করা হয়েছিল।
এছাড়া, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়েও বিভিন্ন সাংবাদিক মিথ্যা মামলায় হয়রানি ও কারাবন্দী হয়েছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিস্থিতি ভিন্ন হলেও নিরপেক্ষ সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক।
সাংবাদিক সমাজের প্রত্যাশা, রাষ্ট্র ও বর্তমান সরকার যেন সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিত করে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন, যাতে কোনো সাংবাদিক মিথ্যা মামলা, হামলা বা হয়রানির শিকার না হন।
সংশ্লিষ্টদের মতে, একটি স্বাধীন, নিরাপদ ও জবাবদিহিমূলক গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরতে পারেন—এমন পরিবেশ প্রতিষ্ঠাই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
জীবন দেওয়ান উজ্জ্বল 

















