
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়, যা তাদের পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
মোঃ মমিন আলী 















