Dhaka 1:41 am, Sunday, 26 April 2026

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আজ ২৫ এপ্রিল শনিবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে উক্ত টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম (মুকুল)।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলামস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীর শিবপুরে চলতি মৌসুমে বোরো ধানের নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন 

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি

Update Time : 11:19:47 pm, Saturday, 25 April 2026