Dhaka 10:00 pm, Friday, 1 May 2026

শ্রীবরদীতে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

সুখী শ্রমিক, কর্মঠ হাত,আগামী দিনের নব প্রভাত” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

এ উপলক্ষে ১লা মে শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, সিনিয়র সহসভাপতি সারোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, পৌর শ্রমিক দলের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিক সহ উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের নেতৃবৃন্দ, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিএনজি অটো রিস্কা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান মে দিবস উপলক্ষে উপজেলার
ভায়াডাঙ্গা, কর্ণঝোড়া, কুরুয়া ও ঝগড়ারচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বুড়িচংয়ে মে দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন

শ্রীবরদীতে মহান মে দিবস পালিত

Update Time : 08:47:05 pm, Friday, 1 May 2026