Dhaka 4:44 am, Saturday, 20 June 2026

নাসিরনগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কৃষকদের দুর্দশা লাঘব এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাওর বেষ্টিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরানা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এমপি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চলের কৃষকরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা কিংবা অন্যান্য কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষকদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে দুই মাসের জন্য প্রতি মাসে ১৫ কেজি করে মোট ৩০ কেজি চাল এবং প্রতি মাসে ৩ হাজার টাকা করে দুই মাসে মোট ৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হাওরাঞ্চলের কৃষকদের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো প্রকৃত কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষকদের উন্নয়নই দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাময়িক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি খাতে তাদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিঘলিয়ায় কাঁঠালের বাম্পার ফলন, অল্প পুঁজিতে অধিক লাভের আশা চাষি ও ব্যবসায়ীদের

নাসিরনগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন

Update Time : 10:02:16 pm, Friday, 19 June 2026