Dhaka 9:15 pm, Thursday, 6 August 2026

সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের

  • Reporter Name
  • Update Time : 07:51:39 pm, Wednesday, 24 June 2026
  • 10 Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন সরেজমিনে অভিযান তদারকি করে এলাকা দখলমুক্ত করার নির্দেশ দেন।

সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয় ঘিরে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বুধবার পরিচালিত অভিযানে ফুটপাত ও আশপাশের এলাকা থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই সিডিএ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেয়া হবে না। এ দখলের পেছনে কোনো চক্র জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়, জনসাধারণের চলাচলে ভোগান্তি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র‌্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের

Update Time : 07:51:39 pm, Wednesday, 24 June 2026