
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, আত্মবিশ্বাস জাগ্রত করা এবং সফলতার পথে এগিয়ে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে “দোয়া ও পরীক্ষা উপকরণ উপহার অনুষ্ঠান–২০২৬” সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর আহমদ আনোয়ারী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হওয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, আইয়ুব আনসারী এবং শফিউল আলম খন্দকার। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন এবং সমাজের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি আলোকিত ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে সকল এইচএসসি পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। মহান আল্লাহ তাআলা যেন তাদের পরীক্ষা সহজ করে দেন, জ্ঞান ও মেধাকে কল্যাণকর কাজে কবুল করেন এবং দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন—এই প্রার্থনা করা হয়। আমীন।
মোঃ কামরুল ইসলাম 
















