Dhaka 6:55 pm, Friday, 24 April 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়-বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হাতাহাতিতে ছাত্রীসহ আহত ১১

নিজস্ব প্রতিবেদক দেওয়ান সালমা আক্তার

প্রথম বাংলা -ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে সংগঠনের আত্মপ্রকাশকালে নিজেদের মধ্যে হাতাহাতিতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৯ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে দ্যা ডেইলি ক্যাম্পাাসকে নিশ্চিত করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মেহের। এরমধ্যে নাফসিন নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রয়েছেন।

অন্যদিকে, ঢাবির আহত দুইজন হলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী ও প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান।

আহতরা জানান, গতকাল বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

এই ঘোষণা ঘিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা আশংকা মুক্ত বলে জানিয়েছেন । ক্যাম্পাস প্রতিনিধি কে জানিয়েছে,ঢামেক, কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে আত তাকওয়া মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়-বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হাতাহাতিতে ছাত্রীসহ আহত ১১

Update Time : 03:14:03 pm, Thursday, 27 February 2025