Dhaka 6:38 pm, Friday, 24 April 2026

কালীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা আদায়

আলমগীর মোল্লা সহ সম্পাদক

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোন প্রকার অনুমোদন ছাড়াই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এস আই মোহাম্মদ নূর কাশেম ও এ এস আই ইনছান আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাটিদস্যু চক্রের পাবনার আমিনপুর থানাধীন কল্যাণপুর গ্রামের মো. আহসান মিয়ার ছেলে মো. সেলিম হোসেন, মৃত আব্দুর রহমানের ছেলে হাফিজ উদ্দিন ও নরসিংদীর মনোহরদী থানার লালপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ওমর ফারুককে আটক ও মাটি সরবরাহ কাজে ব্যবহৃত লড়ি জব্দ করে থানায় নিয়ে যান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলা চত্বরে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ বিশ হাজার টাকা জরিমান আদায় করেন। এবং ভবিষ্যতে কৃষি জমির মাটি কাটা হতে বিরত থাকার মুচ লেখা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে বিশ হাজার টাকা জরিমানা আদায় হয়। ভবিষ্যতে কৃষি জমির হতে মাটি না কাটার শর্তে মুচলেখা নিয়ে দেড়ে দেওয়া হয়েছে। মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের কাজ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রূপগঞ্জে আত তাকওয়া মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত

কালীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা আদায়

Update Time : 04:26:39 pm, Thursday, 27 February 2025