Dhaka 3:29 pm, Saturday, 25 April 2026

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক-৩

  • Reporter Name
  • Update Time : 04:52:10 pm, Saturday, 8 March 2025
  • 87 Time View

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক-৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজন আটক করা হয়েছে। অভিযানে আটক সন্ত্রাসীদের হাতে অপহৃত নরসিংদী জেলার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গত ৭মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ২নং ওয়ার্ডের বালুখালী পাড়ায় স্থানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং  কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে ২সহযোগীসহ আটক করা হয়।

এসময় তার বাসা হতে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ব্যক্তি গত  ৩ মার্চ ২০২৫ তারিখ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিন এর আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।  চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লক্ষ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে বলে জানা যায়। আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দারুসসালাম মাদানীয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক-৩

Update Time : 04:52:10 pm, Saturday, 8 March 2025