Dhaka 7:04 pm, Saturday, 25 April 2026

সারাদেশের ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : 08:10:01 pm, Monday, 10 March 2025
  • 90 Time View

সারাদেশের ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি

কামাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:

সারাদেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। এর পর মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ধর্ষণের ধটনায় জড়িতদের বিচারের দাবি তুলে ধরা হয়।

এসময় বক্তব্য রাখেন আনিকা তাবাসসুম তুবা, সুমাইয়া আক্তার শশী, মারজিনা মাহি। তারা বলেন, পোষাকের কারণে নারীরা শুধু ধর্ষণ হচ্ছে না। একজন বোরকা পড়া নারীও বর্তমানে ধর্ষণের শিকার হচ্ছে। অতএব এখানে পোষাক কোন কারণ না। আজ মাগুরা সহ দেশের বিভিন্ন এলাকায় যে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে তারাতো এখনো নারী হয়ে উঠেনি। কিন্তু তারা কেন ধর্ষণের শিকার হইলো। চলমান এমন ঘটনায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ধর্ষকদের কঠিন তম বিচার দাবি করছি। একই সাথে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ধর্ষকদের নিরাপত্তা না দিয়ে তাদের জনসম্মুখে এনে কঠোর শাস্তি দেয়া হোক।

অন্যদিকে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা। এতে কলেজ শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত থেকে প্রতিবাদ জানান পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

এতে বক্তারা, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে, দ্রুত সারাদেশের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানান তারা। কারণ গত কয়েকদিন ধরে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। তাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

সারাদেশের ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি

Update Time : 08:10:01 pm, Monday, 10 March 2025