
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে ০২ অপহরণকারী ০২ লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার
বাবলু বড়ুয়া চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ্
ইং ১৬/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় থেকে অভিযান চালিয়ে সংবাদদাতার ছেলে ১। মোঃ রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮) ও তার (বাদীর) ভাই মোঃ ফয়েজ উদ্দিন (২৫) বায়েজীদ বোস্তামি থানাধীন বাংলা বাজার পূর্বাঞ্চলস্থ তাদের বর্তমান ঠিকানার বাসা হতে বের হয়ে মোটরসাইকেলযোগে কাগজপত্র ফটোকপি করার জন্য বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ে যায়। একই তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮) এর মোবাইল নাম্বার হতে ভিকটিমের মায়ের (বাদীর) মোবাইল নাম্বারে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি জানায় তার ছেলে ও ভাই তাদের হেফাজতে আছে এবং ভিকটিমদ্বয়কে অক্ষত অবস্থায় পেতে হলে তাদেরকে ১০ (দশ) লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে। আসামীরা কয়েকবার ভিকটিমের মোবাইল নাম্বার হতে ভিকটিমের মায়ের নিকট ফোন করে ভিকটিমকে মারধর করে কান্নার আওয়াজ শুনিয়ে দাবীকৃত অর্থ আদায়ের চেষ্টা করে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের ১টি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় বায়েজিদ বোস্তামী থানা পুলিশসহ অভিযান পরিচালনা করে অপহরণের ঘটনায় জড়িত আসামী ১। মোঃ ইসলাম সিদ্দিকী (৩০) নামের ০১ জনকে ১৭/০৩/২০২৫ ইং তারিখ বেলা অনুমান ০২.১০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা হতে আটক করে। আটককৃত মোঃ ইসলাম সিদ্দিকীর দেওয়া তথ্যমতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে একই তারিখ বেলা অনুমান ০২.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যাক্ত ফ্রিজের ওয়ার্কশপে (জাকিরের ফ্রিজের ওয়ার্কশপ) অপর একজন অপহরণকারী আসামী ২। মোঃ রাসেল (২৮) কে আটক করে এবং উক্ত স্থান হতে অবরুদ্ধ অবস্থায় ভিকটিম মোঃ রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮) ও মোঃ ফয়েজ উদ্দিন (২৫) দ্বয়কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত ঘটনাস্থল হতে ভিকটিম দ্বয়ের লুণ্ঠিত ১টি মোটরসাইকেল (Honda X blade, 160 CC, যাহার মূল্য অনুমান ১,৮৬,০০০/- টাকা), ১টি মানি ব্যাগ, ১টি মোবাইল ফোন উদ্ধার করা গেলেও অপহরণকারী চক্রের ৩/৪ জন সদস্য পুলিশের উপস্থিতিতে পেয়ে কৌশলে পালিয়ে যায়। ভিকটিম ও আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার কুমানসে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে ২/৩টি মোটরসাইকেল যোগে এসে ১৬/০৩/২০২৫ইং রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়স্থ বুশরা কম্পিউটারের দোকানের সামনে রাস্তার উপর হতে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলসহ অপহরণ করে ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যাক্ত ভবনে অবরুদ্ধ করে রাখে ও পরিবারের নিকট ভিকটিমের মোবাইল দিয়ে মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
বাবলু বড়ুয়া চট্টগ্রাম বিভাগীয় প্রধান 



















