Dhaka 5:44 pm, Tuesday, 28 April 2026

প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে না দেওয়া ও মানসিক হতাশা—তিন হত্যাকাণ্ডের পেছনে কারণ:পুলিশ সুপার

ওবায়দুর রহমান
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ঘটে যাওয়া আলোচিত তিন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও আকাশকে বিয়ে না দেওয়া এবং দীর্ঘদিনের মানসিক হতাশা থেকেই সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ তার অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

এদিকে, এমন নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাইওয়েতে ছিনতাই হওয়া চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, আটক ২

প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে না দেওয়া ও মানসিক হতাশা—তিন হত্যাকাণ্ডের পেছনে কারণ:পুলিশ সুপার

Update Time : 03:48:35 pm, Tuesday, 28 April 2026