
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশকয়েকটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য কসবা উপজেলায় আজ মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।
ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে ঝড় ও ভারী বর্ষণে এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের মুখে পড়েন।
নিজস্ব প্রতিবেদক 






















