Dhaka 8:55 pm, Friday, 14 August 2026

কোনাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদলের মশক নিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক মাহিন ইসলাম

গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুনের নির্দেশনায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোনাবাড়ী মেট্রো থানা ও আশপাশের বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আফসার মোড়ল রুবেল বলেন, “গত কয়েকদিনে এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের নেতা সাজ্জাদুর রহমান মামুন সাধারণ মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। যাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন, সেভাবেই সহযোগিতা করা হচ্ছে। আমাদের এলাকায় গত কয়েকদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য আমাদের একটি মেশিন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই। আগামী সাত দিন কোনাবাড়ী মেট্রো থানা এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম চালানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম লক্ষ্য।”

এ সময় শ্রমিকদলের আরও কয়েকজন নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা স্থানীয় বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ ছিটিয়ে দেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এলাকাবাসীকে সচেতন করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গুর প্রকোপের সময়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত মশক নিধনের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোনাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদলের মশক নিধন কার্যক্রম

কোনাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদলের মশক নিধন কার্যক্রম

Update Time : 11:58:31 pm, Thursday, 13 August 2026