Dhaka 12:19 am, Monday, 27 April 2026

টাংগাইলের নাগরপুরে বেকড়া ইউপি চেয়ারম্যান শওকতের পদত‍্যাগ ও গ্রেফতার

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) গ্রেফতার। সোমবার দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ নামকরণ নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এসময় দুপক্ষের মধ্যে চরম হট্টগোল সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়- গত ১৮ জুলাই’২৪ তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে মামলা চলমান।
সিআর মামলা নং ১৪/২০২৪ তারিখ ০২/০৯/২৪ইং।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান- বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

টাংগাইলের নাগরপুরে বেকড়া ইউপি চেয়ারম্যান শওকতের পদত‍্যাগ ও গ্রেফতার

Update Time : 09:43:43 am, Tuesday, 25 March 2025