Dhaka 6:31 am, Monday, 27 April 2026

কালিয়ায় পারিবারিক কলহের জেরে হত্যা, পুলিশের তৎপরতায় আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 07:27:35 pm, Friday, 28 March 2025
  • 83 Time View

কালিয়ায় পারিবারিক কলহের জেরে হত্যা, পুলিশের তৎপরতায় আসামি গ্রেফতার

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে পারিবারিক কলহের জেরে খাদিজা বেগম (২৬) হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাতে খাদিজা বেগমের স্বামী রমিজ শিকদারের বাড়িতে কয়েকজন ব্যক্তি এসে দাবি করেন যে খাদিজার বিয়ে আসামি জুবেল শিকদারের সঙ্গে হয়েছে এবং তাকে তাদের কাছে হস্তান্তর করতে হবে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রমিজ শিকদার প্রতিবেশীদের ডাকতে বাইরে গেলে আসামিরা খাদিজাকে তুলে নিয়ে যায়।

পরদিন সকালে আসামি জুবেল শিকদারের বাড়িতে খাদিজার সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি জাহিদুল শিকদার ক্ষিপ্ত হয়ে কাঠের দরজার খিল দিয়ে খাদিজার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য আসামিরা তাকে কিল-ঘুষি মারলে তিনি অজ্ঞান হয়ে যান।

পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিরা খাদিজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন জ্ঞান ফিরলে খাদিজা তার পরিবারের কাছে আসামিদের নির্যাতনের কথা জানান। তবে ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশের তৎপরতায় গত ২৭ মার্চ গোয়েন্দা শাখার একটি টিম কালিয়া থানার পেড়লী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মিঠু ফকিরকে (২৬) গ্রেফতার করে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

কালিয়ায় পারিবারিক কলহের জেরে হত্যা, পুলিশের তৎপরতায় আসামি গ্রেফতার

Update Time : 07:27:35 pm, Friday, 28 March 2025