
।।শোক সংবাদ।।
(বাসস) আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আবু তাহের এর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ
নিউজ ডেস্ক: জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী পক্ষ থেকে, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক আহবায়ক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ওনিউজ টুডে, নরসিংদী প্রতিনিধি),প্রবীণ সাংবাদিক আবু তাহের না ফেরার দেশে চলে গেলেন।
শনিবার ১৯ইং এপ্রিল ভোরে ৫:৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(إنا لله وإنا إليه راجعون،)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর, মৃত্যু কালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বাদ যোহর চিনিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এবং জানাযা শেষে উনার নিজ গ্রাম চিনিশপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক মন্ডলী ও প্রকাশক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী ও অত্র পত্রিকার সকল সাংবাদিক দের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Reporter Name 



















