
মো:সোহেল, ভোলা জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশে ও বিদেশে’র সকল মুসলিম ভাই-বোন’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় স্বেচ্ছাসেবী সংগঠন -মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। ‘এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল।
এই আনন্দঘন দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সাথে সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।
এ উপলক্ষে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানাই—ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। সকলের জীবন হোক সুন্দর ও কল্যাণময়—এই কামনা।
ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই দিনটি মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে।
সংগঠনের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদ আমাদের ত্যাগ, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষ যেন এই আনন্দে সামিল হতে পারে, সে জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।
তাই সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতা করেন।
সব শেষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়।
মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদ-উল-ফিতর।
প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত- মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।’এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
Reporter Name 

















